অ্যাকাউন্ট ও ডেটা মুছে ফেলার নির্দেশনা
অ্যাপের ভেতর থেকে মুছুন (সবচেয়ে সহজ)
- টংখাতা অ্যাপ খুলুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন থাকুন
- সেটিংস → গোপনীয়তা ও আইনি → অ্যাকাউন্ট মুছুন-এ যান
- পরিচয় নিশ্চিত করুন এবং মুছে ফেলা নিশ্চিত (confirm) করুন
অ্যাপ ছাড়া (ইমেইলে) মুছে ফেলার অনুরোধ
অ্যাপে ঢুকতে না পারলে (যেমন ফোন হারিয়ে গেছে), আপনার অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা থেকে verify@tongkhata.app-এ “অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ” লিখে মেইল করুন। পরিচয় যাচাইয়ের পর আমরা একই ৩০-দিনের নিয়মে মুছে ফেলার প্রক্রিয়া চালু করব।
কী কী মুছে যায়
- আপনার লগইন অ্যাকাউন্ট (ইমেইল)
- ব্যবসা/দোকানের প্রোফাইল ও প্রোফাইল ছবি
- সব কাস্টমার, লেনদেন, বাকি, খরচ, লোন ও ক্যাশবক্স রেকর্ড
- “আমার দোকান” সংযোগসমূহ
কী কী থেকে যেতে পারে
- আপনার নিজের ফোনে থাকা লোকাল কপি — অ্যাপ আনইনস্টল করলে সেটিও মুছে যায়
- আইনগত/হিসাবরক্ষণ প্রয়োজনে সংরক্ষিত ন্যূনতম রেকর্ড (যেমন Google Play-এর কেনাকাটার রসিদ, যা Google-এর কাছে থাকে)
- সম্মতি দিয়ে থাকলে ইতিপূর্বে সংগৃহীত anonymous অ্যানালিটিক্স (কোনো খাতার তথ্য থাকে না)
Account & Data Deletion (English)
In-app (recommended): open TongKhata → Settings → Privacy & Legal → Delete Account → verify and confirm. You are logged out immediately; logging back in within 30 days recovers the account. After 30 days, the account and all cloud data (business profiles, customers, transactions, dues, loans, cashbox records, shop connections, profile photo, login email) are permanently deleted.
Without the app: email verify@tongkhata.app from your account email with the subject "Account Deletion Request". After identity verification, the same 30-day deletion process is started.
Data that may be retained: the local copy on your own phone (removed when you uninstall), minimal records required by law (e.g. Google Play purchase receipts, held by Google), and previously collected anonymous analytics (which never contain ledger contents).