খাতার হিসাব এবার
ফোনে — বাংলায়, সহজে
বাকি-নগদ, কাস্টমার, ক্যাশবক্স, ঋণ আর বাংলা PDF রিপোর্ট — দোকানের পুরো হিসাবসব এক অ্যাপে। ইন্টারনেট না থাকলেও চলে।
- বিজ্ঞাপনমুক্ত
- অফলাইনেও চলে
- বাংলায় সবকিছু

দোকানের হিসাবের সবকিছু এক জায়গায়
কাগজের খাতা হারায়, ভেজে, ছেঁড়ে — টংখাতায় হিসাব থাকে গুছিয়ে, এক ট্যাপ দূরে।
কাস্টমার লেজার
প্রতিটি কাস্টমার ও পাইকারের বাকি-আদায় আলাদা খাতায়।
বাংলা PDF রিপোর্ট
এক ট্যাপে বাংলা PDF — শেয়ার বা প্রিন্ট করুন।
অফলাইন সাপোর্ট
একবার সেটআপের পর নেট ছাড়াই লেনদেন লেখা ও খাতা দেখা যায়; নেট এলে নিজে থেকে সিঙ্ক হয়।
নিরাপদ ও নির্ভরযোগ্য
হিসাব আপনার অ্যাকাউন্টে ক্লাউডে ব্যাকআপ হয় — ফোন বদলালেও ফিরে পাবেন।
কীভাবে কাজ করে?
মাত্র ৩টি ধাপে শুরু করুন
- ১
কাস্টমার যোগ করুন
নাম দিলেই তার আলাদা খাতা তৈরি — চাইলে ফোন নম্বরও।
- ২
লেনদেন লিখুন
বিক্রি, বাকি, আদায় — কয়েক ট্যাপেই।
- ৩
হিসাব দেখুন
কার কাছে কত পাওনা, আজকের বিক্রি আর হাতে কত ক্যাশ — এক নজরে।
অ্যাপের স্ক্রিনশট
এক নজরে দেখে নিন

হোম — আজকের বিক্রি ও বাকি 
কাস্টমার লেজার 
নতুন লেনদেন — ৬ ধরনের হিসাব 
ক্যাশবক্স — দিনের ক্যাশ মেলানো 
বাংলা PDF রিপোর্ট 
মাসিক রিপোর্ট (প্রো) — প্রথমবার ফ্রি
← টেনে সবগুলো দেখুন →
সাধারণ প্রশ্ন
যা সবচেয়ে বেশি জানতে চান
টংখাতা কি ফ্রি?
হ্যাঁ। অ্যাপ ডাউনলোড আর মূল হিসাব — বাকি-নগদ বিক্রি, আদায়, কাস্টমার লেজার, ক্যাশবক্স, ক্লাউড ব্যাকআপ — ফ্রি। এজেন্ট হিসাব, পুরো মাসিক রিপোর্ট আর আনলিমিটেড PDF রিপোর্টের মতো বাড়তি সুবিধা প্রো প্ল্যানে।
ইন্টারনেট ছাড়া কি চলবে?
হ্যাঁ। একবার অ্যাকাউন্ট খুলে দোকান সেটআপ করার পর সব হিসাব আগে আপনার ফোনেই সেভ হয় — নেট না থাকলেও লেনদেন লেখা আর খাতা দেখা চলে। নেট এলে অ্যাপ নিজে থেকে ক্লাউডে সিঙ্ক করে নেয়। কাস্টমার-কানেক্ট আর প্রো কেনার মতো কিছু কাজে নেট লাগে।
ফোন হারালে বা বদলালে হিসাব কি থাকবে?
হ্যাঁ। হিসাব আপনার অ্যাকাউন্টে ক্লাউডে ব্যাকআপ হয়। নতুন ফোনে টংখাতা নামিয়ে একই ইমেইল-পাসওয়ার্ডে লগইন করলে শেষ সিঙ্ক পর্যন্ত সব হিসাব ফিরে আসবে।
একাধিক ফোনে একই খাতা চালানো যায়?
হ্যাঁ। একই অ্যাকাউন্টে লগইন করলে সব ফোনে একই হিসাব সিঙ্ক হয় — এর জন্য প্রো লাগে না।
কাস্টমার কি নিজের বাকি দেখতে পারবে?
হ্যাঁ, কাস্টমারের ফোনেও টংখাতা থাকলে। তাঁর খাতা থেকে একটা কোড বা QR দিন — একবার ব্যবহারযোগ্য, ৪৮ ঘণ্টা মেয়াদ। তিনি অ্যাপের "আমার দোকানদার" থেকে যুক্ত হয়ে নিজের বকেয়া দেখবেন, বদলাতে পারবেন না। ফ্রিতে ৫ জন পর্যন্ত, প্রো-তে আরও বেশি।
iPhone-এ কি চলবে?
এখন টংখাতা শুধু Android ফোনে পাওয়া যায় — Google Play থেকে নামিয়ে নিন।
অ্যাকাউন্ট মুছতে চাইলে কী করব?
অ্যাপের সেটিংস থেকে বা এই পাতা থেকে অনুরোধ করতে পারেন। ৩০ দিনের মধ্যে আবার লগইন করলে অ্যাকাউন্ট ফিরে পাবেন; এরপর ক্লাউডের হিসাব স্থায়ীভাবে মুছে যায়। কী কী মুছে যায়, তা ওই পাতাতেই লেখা আছে।
দোকানের হিসাব রাখুন
আরও সহজে।
আজই টংখাতা ব্যবহার শুরু করুন।
